সহায়তা কেন্দ্র › শুরু করা

প্রথমবারের সেটআপ

নেক্সটপস প্রথমবার খুললে শুধু দুটি জিনিস চায়:

  1. অ্যাডমিনিস্ট্রেটর তৈরি — মালিকের ইউজারনেম ও শক্ত পাসওয়ার্ড (কমপক্ষে ৮ অক্ষর)।
  2. ব্যবসার প্রোফাইল — দোকানের নাম, ঠিকানা, ফোন ও লোগো। এগুলো প্রতিটি ইনভয়েসে ছাপা হয়।

এরপর সুবিধামতো:

  • ক্যাশ ম্যানেজমেন্ট › অ্যাকাউন্ট যোগ — ক্যাশ ড্রয়ার, ব্যাংক ও বিকাশ/নগদ ওয়ালেট ওপেনিং ব্যালেন্সসহ যোগ করুন।
  • সেটিংস › User accounts — প্রতিটি ক্যাশিয়ার, ম্যানেজার বা স্টক কর্মীর জন্য লগইন তৈরি করুন। প্রত্যেকে শুধু প্রয়োজনীয় অংশ দেখবে।
  • সেটিংস — রিসিট প্রিন্টার ও ডিফল্ট ইনভয়েস ডিজাইন বেছে নিন।
  • সাপ্লায়ার — যাদের কাছ থেকে কেনেন তাদের যোগ করুন।

এখনো সমস্যা? মাই অ্যাকাউন্টে টিকিট খুলুন বা কল করুন।

WhatsApp ফ্রি ট্রায়াল