বেসিক ইআরপি
৳৪৯৯ থেকে/মাসনেক্সটপস ক্লাউড: আপনার দোকান, যেকোনো ফোন বা কম্পিউটারে
একই নেক্সটপস, নেক্সট্রনের সার্ভারে চলে। যেকোনো ফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকে সাইন ইন করুন। ৩০ দিন ফ্রি।


যা পাবেন
কিছু ইনস্টল করতে হয় না
দোকান তৈরি করুন, ওয়েব ঠিকানা বেছে নিন (yourshop.nextpos.store) আর কয়েক মিনিটেই বিক্রি শুরু করুন — ফোন, ট্যাবলেট বা কম্পিউটারে।
যেভাবে সুবিধা, সেভাবে সাইন ইন
মোবাইল নম্বর, ইউজারনেম বা গুগল অ্যাকাউন্ট দিয়ে। পাসওয়ার্ড ভুলে গেলে মোবাইলে পাঠানো কোড দিয়ে নতুন করুন।
বেসিক ইআরপি, সাথে দরকারি মডিউল
প্রতিটি প্ল্যানে চেকআউট, আইএমইআই স্টক, ক্রয়, গ্রাহকের বাকি, ক্যাশ, হিসাব, কোটেশন ও রিপোর্ট। দরকার হলে হোলসেল (প্রাইস লিস্ট, প্রাইস পেজ, হোয়াটসঅ্যাপে দাম) বা অনলাইন শপ যোগ করুন।
হেড অফিস ও শাখা
পণ্য ও দাম সবার জন্য এক, প্রতিটি শাখার নিজের ক্যাশ ও ইনভয়েস। পাঠানো পর্যন্ত স্টক হেড অফিসের থাকে, আর যেকোনো শাখা তা বিক্রি করতে পারে।
কোটেশন ও ইমেইলে ইনভয়েস
অনেক আইটেম দিয়ে কোটেশন বানান, ক্লায়েন্টের জন্য ইউনিট আটকে রাখুন। ইনভয়েস ও কোটেশন পিডিএফ করে ইমেইলে পাঠান, চাইলে সিল ও স্বাক্ষরসহ।
আপনার ব্যবসার মতো করে
মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স বা সিসিটিভি: সাইন আপে বেছে নিন, পাতাগুলো সেই ব্যবসা অনুযায়ী আইএমইআই, প্রসেসর-এসএসডি বা সিরিয়াল চাইবে।
পুরো টিম একসাথে
প্রত্যেক কর্মী নিজের লগইন ও রোল দিয়ে সাইন ইন করেন। কে কোন শাখায় কাজ করবে, আপনি ঠিক করেন।
প্রতি রাতে ব্যাকআপ
নেক্সট্রন প্রতিদিন প্রতিটি দোকানের ব্যাকআপ রাখে ও যাচাই করে। পিসি নষ্ট হলেও হিসাব হারায় না।
শাখা ও প্ল্যান এক মেনুতে
উপরের শপ মেনুতে শাখা বদলান, শাখা সামলান আর সাবস্ক্রিপশন দেখুন: ট্রায়ালের বাকি দিন, প্ল্যান ও পেমেন্ট।
সবসময় সর্বশেষ ভার্সন
আপডেট সব দোকানে নিজে থেকেই পৌঁছায়। কোনো ইনস্টলার নেই, আপডেটের ঝামেলা নেই।
দুই মিনিটেই দোকান খুলুন।
সাইন আপে তিনটি ছোট ধাপ। এরপর সেটআপ উইজার্ডে লোগো, ঠিকানা ও কোম্পানির অন্যান্য তথ্য দিন।
মোবাইল যাচাই
আমরা ৬ অঙ্কের কোড পাঠাই। অথবা গুগল দিয়ে সাইন আপ।
আপনার দোকান
ব্যবসার নাম ও ওয়েব ঠিকানা, যেমন rahim-telecom.nextpos.store
আপনার লগইন
আপনার নাম ও পাসওয়ার্ড। ইউজারনেম না দিলেও চলে: মোবাইল নম্বর দিয়েই সাইন ইন।
নেক্সটপস ক্লাউড
আপনার দোকান, আপনার পকেটে।
নেক্সটপস ক্লাউডের প্রতিটি পাতা ফোনে মানিয়ে যায়। কাউন্টার, বাসা বা পথ থেকে বিক্রি করুন, আইএমইআই স্ক্যান করুন, আজকের লাভ দেখুন বা বাকি আদায় করুন।
- ক্রোম বা সাফারিতে খোলে: কিছু ইনস্টল করতে হয় না
- শপ মেনু থেকে শাখা বদলান ও সাবস্ক্রিপশন দেখুন
- মোবাইল নম্বর, ইউজারনেম বা গুগল দিয়ে সাইন ইন
- অথবা অ্যান্ড্রয়েডের নেক্সটপস অ্যাপ ব্যবহার করুন



বেসিক ইআরপির ভেতরে
প্রতিটি অংশের আলাদা পাতা আছে, স্ক্রিন ও প্রশ্নসহ।
দরকার হলে যোগ করুন
ক্লাউড প্ল্যান
দোকান প্রতি এক দাম, শাখার সংখ্যা অনুযায়ী; বেসিক ইআরপি ও সব কর্মী অন্তর্ভুক্ত। যেকোনো প্ল্যানে অ্যাড-অন মডিউল। ১২ মাসের জন্য দিলে ২ মাস ফ্রি।
| ১টি দোকানএকটি শাখা | ৩টি শাখা পর্যন্তহেড অফিস + ২টি শাখা | ৬টি শাখা পর্যন্তআরও: প্রতি শাখা মাসে ৳১৯৯ | |
|---|---|---|---|
| প্রতি দোকান, মাসিক | ৳৪৯৯ | ৳৯৯৯ | ৳১,৪৯৯ |
| ১২ মাস | ৳৪,৯৯০ ২ মাস ফ্রি | ৳৯,৯৯০ ২ মাস ফ্রি | ৳১৪,৯৯০ ২ মাস ফ্রি |
| কর্মীর লগইন | সীমাহীন | সীমাহীন | সীমাহীন |
| বেসিক ইআরপি: বিক্রি, আইএমইআই স্টক, ক্রয়, বাকি, ক্যাশ, হিসাব, কোটেশন, রিপোর্ট | আছে | আছে | আছে |
| অ্যান্ড্রয়েড অ্যাপ, আপডেট ও প্রতি রাতের ব্যাকআপ | আছে | আছে | আছে |
| ৩০ দিনের ট্রায়াল শুরু | ৩০ দিনের ট্রায়াল শুরু | ৩০ দিনের ট্রায়াল শুরু |
অ্যাড-অন মডিউল
প্রতিটি প্ল্যানে দোকান চালানোর বেসিক ইআরপি আছে। দরকার হলে যেকোনো প্ল্যানের সাথে হোলসেল, অনলাইন শপ, নেক্সটফিক্স রিপেয়ার বা পাইকার ইমপোর্ট যোগ করুন।
হোলসেল মডিউল
- স্টকের দাম ও মার্জিন থেকে প্রতিদিনের হোলসেল প্রাইস লিস্ট
- নিজের প্রাইস পেজ (yourshop.nextpos.store/price)
- ডিলাররা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলে আজকের দাম পান ও অর্ডার দিতে পারেন
- শেয়ার করার জন্য পিডিএফ ও এক্সেল প্রাইস লিস্ট
অনলাইন শপ মডিউল
- লাইভ স্টকসহ নিজের অনলাইন শপ (yourshop.nextpos.store/shop)
- খুচরা দাম, অফার ও ব্যানার আপনার হাতে
- ক্যাশ অন ডেলিভারি বা দোকান থেকে নেওয়ার অর্ডার, এসএমএস কোড যাচাই
- গ্রাহকের জন্য অর্ডার ট্র্যাকিং, কাউন্টারে অর্ডার বিক্রি
নেক্সটফিক্স রিপেয়ার মডিউল
- প্যাটার্ন লক, স্লিপ ও ফোনের স্টিকারসহ রিপেয়ার জব কার্ড
- স্টক থেকে স্পেয়ার পার্টস, অ্যাডভান্স, বাকিসহ বিল
- ওয়ারেন্টি রিটার্ন ও ক্রেতাকে এসএমএস
- টেকনিশিয়ানের লগইন, কমিশন ও রিপেয়ার রিপোর্ট
পাইকার ইমপোর্ট মডিউল
- দেশভিত্তিক গড় রেটে বিদেশে পাঠানো টাকা
- বিদেশি ডিলার: আইএমইআই দিয়ে কেনা ও তাদের মুদ্রায় লেজার
- ক্যারিয়ার: হ্যান্ডওভার, রিসিভ, জব্দ ফোন ও পাওনা
- রিসিভ করা ফোন আসল ল্যান্ডেড খরচে স্টকে যায়
হোলসেল ও অনলাইন শপ একসাথে: মাসে ৳১,১৯৮ এর বদলে +৳৯৯৯। শুধু ফোন সার্ভিসিংয়ের দোকান মাসে ৳৪৯৯ দিয়ে শুধু নেক্সটফিক্স নিতে পারে। ৩০ দিনের ফ্রি ট্রায়ালে সব মডিউলই থাকে, তাই আগে সবকিছু চালিয়ে দেখতে পারবেন। মডিউলেও ১২ মাসের জন্য দিলে ২ মাস ফ্রি।