সর্বশেষ হালনাগাদ: ২৩ অক্টোবর ২০২৬
নেক্সটপস ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট্রন ("আমরা") কী তথ্য সংগ্রহ করে এবং কীভাবে ব্যবহার করে, তা এই নীতিতে বলা হয়েছে।
যা সংগ্রহ করি
- অ্যাকাউন্টের তথ্য: নাম, দোকানের নাম, মোবাইল নম্বর, ইমেইল (দিলে), ব্যবসার ধরন, জেলা ও ঠিকানা।
- টার্মিনাল: আপনার নিবন্ধিত পিসির ইনস্টলেশন আইডি। এটি পিসির একটি হ্যাশ করা শনাক্তকারী; এতে আপনার ফাইল বা ব্যবসার তথ্য থাকে না।
- পেমেন্ট: টাকার পরিমাণ, মাধ্যম, ট্রানজেকশন আইডি, যে নম্বর থেকে পাঠিয়েছেন এবং আপলোড করা স্ক্রিনশট।
- সাপোর্ট: টিকিট ও ফর্মে পাঠানো বার্তা ও ফাইল।
- প্রযুক্তিগত: আইপি ঠিকানা ও সাধারণ লগ — নিরাপত্তা ও অপব্যবহার ঠেকাতে।
যা সংগ্রহ করি না
নেক্সটপস আপনার বিক্রি, স্টক, গ্রাহক ও হিসাব আপনার নিজের পিসিতে রাখে। এগুলো আমাদের কাছে পাঠানো হয় না।
কীভাবে ব্যবহার করি
নম্বর যাচাই, লাইসেন্স দেওয়া ও নবায়ন, পেমেন্ট নিশ্চিত করা, সাপোর্ট দেওয়া, সেবার এসএমএস (কোড, লাইসেন্স প্রস্তুত, নবায়নের রিমাইন্ডার) পাঠানো এবং নেক্সটপস উন্নত করতে। আমরা আপনার তথ্য বিক্রি করি না এবং সম্মতি ছাড়া প্রচারণার এসএমএস পাঠাই না।
কাদের সাথে শেয়ার করি
শুধু সাইট চালাতে প্রয়োজনীয় সেবাদাতাদের সাথে: ওয়েব হোস্ট, এসএমএস প্রোভাইডার এবং অনলাইনে পেমেন্ট করলে পেমেন্ট গেটওয়ে। গুগল বা ফেসবুক দিয়ে সাইন ইন করলে তারা আপনার নাম ও ইমেইল আমাদের দেয়।
কতদিন রাখি
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত, এবং পেমেন্ট ও করের রেকর্ডের জন্য পরবর্তী সর্বোচ্চ ৬ বছর।
আপনার অধিকার
মাই অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ করতে পারেন, অথবা টিকিট খুলে বা কল করে অ্যাকাউন্ট মুছে দিতে বলতে পারেন। আইন অনুযায়ী যে পেমেন্ট রেকর্ড রাখতে হয় তা রাখা হবে।
নেক্সটপস ক্লাউড
নেক্সটপস ক্লাউড ব্যবহার করলে আপনার ব্যবসার তথ্য আপনার পিসিতে নয়, নেক্সট্রনের কাছে সংরক্ষিত থাকে।
- যা সংরক্ষিত হয়: নেক্সটপস ক্লাউডে আপনার ব্যবসা যা দেয় — পণ্য, স্টক ও আইএমইআই নম্বর, বিক্রি, গ্রাহক ও তাদের বাকি, সাপ্লায়ার, ক্যাশ ও হিসাব; আপনার কর্মীদের অ্যাকাউন্ট (পাসওয়ার্ড শুধু নিরাপদ হ্যাশ হিসেবে রাখা হয়); আর সাইন-আপের সময় দেওয়া তথ্য (ব্যবসার নাম, ওয়েব ঠিকানা, মালিকের নাম ও মোবাইল নম্বর)। নেক্সটপস ক্লাউডের ভেতর থেকে পেমেন্ট করলে ট্রানজেকশন আইডি ও আপলোড করা স্ক্রিনশট রাখা হয়।
- নিরাপত্তার রেকর্ড: কোন অ্যাকাউন্ট কোন কাজ কখন করেছে এবং সাইন-ইনের চেষ্টার আইপি ঠিকানা সার্ভার রেকর্ড রাখে — সেবা নিরাপদ রাখতে ও সমস্যা খুঁজে দেখতে।
- কোথায় রাখা হয়: যুক্তরাষ্ট্রে Namecheap-এর ভাড়া করা সার্ভারে, আর একটি ব্যাকআপ কপি বাংলাদেশে নেক্সট্রনের নিজস্ব সার্ভারে। সব সংযোগ এনক্রিপ্টেড (HTTPS)।
- কে দেখতে পারে: আপনার কর্মীরা, আপনার দেওয়া লগইন ও রোল অনুযায়ী। প্রতিটি ব্যবসার আলাদা ডেটাবেস। বিলিং ও সাপোর্টের জন্য নেক্সট্রনের কর্মীরা আপনার ব্যবসার নাম, যোগাযোগের তথ্য, প্ল্যান, শাখা, কর্মী ও ইনভয়েসের সংখ্যা আর তথ্যের আকার দেখতে পারেন; আপনার ব্যবসার রেকর্ড তারা দেখেন শুধু আপনি সাপোর্ট চাইলে, সেবা চালু রাখতে প্রয়োজন হলে বা আইন অনুযায়ী দরকার হলে। আমরা আপনার তথ্য বিক্রি করি না বা বিজ্ঞাপনে ব্যবহার করি না।
- ব্যাকআপ: প্রতিটি ব্যবসার প্রতি রাতে ব্যাকআপ হয়। সার্ভারে ১৪ দিন ও আলাদা জায়গার কপিতে ৬০ দিন রাখা হয়।
- বন্ধ করলে: পেইড সময় শেষ হলে ৭ দিনের গ্রেস পিরিয়ডে স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন। এরপর ৯০ দিন আপনার ব্যবসা শুধু দেখার জন্য খোলা থাকে — রেকর্ড দেখা, এক্সপোর্ট বা নবায়ন করা যায়। তারপর তথ্য মুছে ফেলা হয়, আর ব্যাকআপের মেয়াদ শেষ হলে সেগুলোও। আগে মুছতে চাইলে লিখিতভাবে জানান।
যোগাযোগ
নেক্সট্রন, ৪১৫ বিপণী বিতান, ৩য় তলা, চট্টগ্রাম। ফোন ০১৭১১২৪৪৭৩৬, ইমেইল [email protected]।