সহায়তা কেন্দ্র › লাইসেন্স ও সাবস্ক্রিপশন

ইনস্টলেশন আইডি খুঁজে লাইসেন্স চালু করুন

নেক্সটপস চালানো প্রতিটি পিসির একটি ৩২ অক্ষরের ইনস্টলেশন আইডি আছে। আপনার লাইসেন্স শুধু সেই আইডির জন্য তৈরি হয়।

ইনস্টলেশন আইডি খুঁজুন

  • নেক্সটপসের সাইন-ইন পাতায় Installation ID এর নিচে Copy Installation ID চাপুন, অথবা
  • Production & release › Signed installation license এ যান।

ওয়েবসাইটে টার্মিনাল যোগ করুন

  1. সাইন ইন করে মাই অ্যাকাউন্ট › টার্মিনাল › টার্মিনাল যোগ খুলুন।
  2. ইনস্টলেশন আইডি পেস্ট করুন, পিসির একটি নাম দিন (যেমন কাউন্টার ১) এবং প্ল্যান বেছে নিন।

চালু করুন

  1. পেমেন্ট অনুমোদন হলে এসএমএস পাবেন। মাই অ্যাকাউন্ট › লাইসেন্স থেকে .license.json ফাইলটি নামান।
  2. নেক্সটপসে সাইন-ইন পাতার Signed license file অথবা Production & release এর Replace signed license এ ফাইলটি বেছে Activate license চাপুন।

লাইসেন্সে দোকানের নাম, প্ল্যান ও মেয়াদ দেখাবে। issued for a different computer দেখালে ওয়েবসাইটের ইনস্টলেশন আইডি ওই পিসির আইডির সাথে মিলিয়ে দেখুন।


এখনো সমস্যা? মাই অ্যাকাউন্টে টিকিট খুলুন বা কল করুন।

WhatsApp ফ্রি ট্রায়াল