হোম › প্রোডাক্ট › বেসিক ইআরপি › শাখার জন্য অনলাইন পস
একাধিক শাখার দোকানের জন্য নেক্সটপস ক্লাউড
একাধিক শাখার দোকানের অনলাইন পস: সব শাখা, এক ব্যবসা
হেড অফিস আর সব শাখা ব্রাউজার থেকেই চালান। পণ্য, দাম ও কর্মী সবার জন্য এক; প্রতিটি শাখার নিজের স্টক, ক্যাশ ও ইনভয়েস; আর মালিক যেকোনো জায়গা থেকে সব শাখা দেখেন।
যা এক থাকার, তা এক; যা আলাদা থাকার, তা আলাদা
হেড অফিস পণ্যের তালিকা, বিক্রয়মূল্য, কর্মীদের অ্যাকাউন্ট আর ব্যবসার প্রোফাইল সামলায়, আর প্রতিটি শাখা সাথে সাথে পরিবর্তন পায়। হিসাবের দিক থেকে প্রতিটি শাখা তবুও আলাদা দোকান।
- প্রতিটি শাখার নিজের স্টক ও গড় দাম
- নিজের ক্যাশ ড্রয়ার, অ্যাকাউন্ট, রেজিস্টার শিফট ও ডে ক্লোজ
- নিজের বিক্রি, ইনভয়েস নম্বর, গ্রাহক ও বাকি
শাখার মধ্যে স্টক পাঠান
এক শাখা থেকে আরেক শাখায় পণ্য বা আইএমইআই ধরে নির্দিষ্ট ফোন পাঠান। দুই শাখাতেই একই নম্বরের ট্রান্সফার রেকর্ড থাকে, আর মালিক সব ট্রান্সফার দেখেন।
মালিক যেকোনো জায়গা থেকে সব শাখা দেখেন
বিজনেস ওভারভিউতে প্রতিটি শাখার বিক্রি, লাভ, স্টকের মূল্য ও বাকি পাশাপাশি দেখা যায়, মোট হিসাবসহ। দোকান, বাসা বা পথে — ল্যাপটপ, ট্যাবলেট বা ফোনের ব্রাউজার থেকে সাইন ইন করুন।

কর্মীরা শুধু যেখানে আপনি রাখবেন সেখানেই
প্রত্যেক কর্মীর নিজের লগইন ও রোল। কে কোন শাখায় কাজ করবেন, আপনি ঠিক করেন; তারা শুধু সেগুলোই দেখেন, আর গুরুত্বপূর্ণ পরিবর্তন কে, কখন করেছে তা রেকর্ড থাকে। সব প্ল্যানে কর্মীর লগইন সীমাহীন।
দাম ব্যবসা প্রতি, শাখার সংখ্যা অনুযায়ী
এক দোকান মাসে ৳৪৯৯, ৩টি শাখা পর্যন্ত ৳৯৯৯, ৬টি পর্যন্ত ৳১,৪৯৯। সব প্ল্যানে বেসিক ইআরপি, প্রতি রাতের ব্যাকআপ ও আপডেট; হোলসেল ও অনলাইন শপ অ্যাড-অন মডিউল। ১২ মাসের জন্য দিলে ২ মাস ফ্রি। ক্লাউড প্ল্যান দেখুন।
দোকান মালিকদের প্রশ্ন
কোনো শাখার ইন্টারনেট গেলে কী হবে?
শাখা কি দাম বদলাতে পারে?
রিসিট কীভাবে প্রিন্ট হয়?
আমি নেক্সটপস ডেস্কটপ ব্যবহার করি। ক্লাউডে যেতে পারব?
তথ্য কোথায় থাকে?
নিজের পণ্য দিয়ে দেখুন
৩০ দিন ফ্রি। কোনো সেটআপ ফি নেই। চাইলে আপনার দোকানে এসেও দেখাতে পারি।