দোকানে যা লাগে, শুধু তার জন্যই দিন

একটি বেস বেছে নিন, দরকারি অ্যাড-অনে টিক দিন, দাম দেখুন। প্রতিটি প্ল্যানে সীমাহীন কর্মী, কোনো সেটআপ ফি নেই, আর ৩০ দিনের ফ্রি ট্রায়ালে সব মডিউল থাকে।

দামের হিসাব · কোন মডিউলে কী আছে · নিজের ইআরপি · উইন্ডোজ ডেস্কটপ

১. বেস বেছে নিন
২. দরকারি অ্যাড-অন যোগ করুন

হোলসেল ও অনলাইন শপ একসাথে ৳১,১৯৮ এর বদলে ৳৯৯৯।

কোন মডিউলে কী আছে

মডিউলের নামে চাপ দিয়ে তার পাতা দেখুন।

ফিচারবেসিক ইআরপিশুধু নেক্সটফিক্স+ হোলসেল+ অনলাইন শপ+ পাইকার ইমপোর্ট
আইএমইআই বা সিরিয়ালে বিক্রি, মেমো, ওয়ারেন্টি কার্ডহ্যাঁনা–––
স্টক, ক্রয় ও সাপ্লায়ারহ্যাঁশুধু পার্টস––ল্যান্ডেড খরচে ফোন আসে
গ্রাহক, বাকি, এসএমএস ও ইমেইল ইনভয়েসহ্যাঁহ্যাঁ–––
কোটেশন, কিস্তি, ট্রেড-ইনহ্যাঁনা–––
ক্যাশ বই, দিন বন্ধ, কর্মীর লগইনহ্যাঁহ্যাঁ–––
শাখা ও স্টক ট্রান্সফারহ্যাঁনা–––
সার্ভিসিং জব কার্ড, পার্টস, টেকনিশিয়ানের কমিশন+৳৩৯৯ দিয়েহ্যাঁ–––
প্রতিদিনের ডিলার প্রাইস লিস্ট, প্রাইস পেজ, হোয়াটসঅ্যাপ বটনানাহ্যাঁ––
লাইভ স্টক ও সিওডি অর্ডারসহ অনলাইন শপনানা–হ্যাঁ–
বিদেশ থেকে ইমপোর্ট: পাঠানো টাকা, বিদেশি ডিলার, ক্যারিয়ার, জব্দ ফোননানা––হ্যাঁ
অ্যান্ড্রয়েড অ্যাপফ্রিফ্রি–––
মাসিক দাম৳৪৯৯ থেকে৳৪৯৯+৳৪৯৯+৳৬৯৯+৳৪৯৯

হোলসেল, অনলাইন শপ ও পাইকার ইমপোর্টের জন্য বেসিক ইআরপি লাগে। ১২ মাসের জন্য দিলে ২ মাস ফ্রি, মডিউলেও।

আপনার নিজের ইআরপি

নিজের ডোমেইনে নেক্সটপস চান, যেমন pos.yourshop.com? ডোমেইন + হোস্টিং, ডোমেইন + ভিপিএস বা নিজের ভিপিএস বেছে নিন। দাম আলোচনা সাপেক্ষে।

মূল্য নিয়ে প্রশ্ন

নেক্সটপস চালাতে কি ইন্টারনেট লাগে?

না। নেক্সটপস আপনার উইন্ডোজ পিসিতে চলে এবং সব তথ্য সেখানেই থাকে, তাই ইন্টারনেট না থাকলেও বিক্রি, স্টক ও হিসাব চলবে। শুধু ইনস্টলার ডাউনলোড, এই ওয়েবসাইট থেকে লাইসেন্স নবায়ন এবং এসএমএস পাঠাতে ইন্টারনেট লাগে।

৩০ দিনের ফ্রি ট্রায়াল কীভাবে কাজ করে?

এই সাইটে আপনার মোবাইল নম্বর যাচাই করে ইনস্টলার ডাউনলোড ও ইনস্টল করুন। প্রতিটি নতুন ইনস্টলেশন ৩০ দিন পূর্ণভাবে চলে। কোনো পেমেন্ট বা কার্ড লাগে না। ৩০ দিন পরে একটি প্ল্যান বেছে লাইসেন্স ফাইল চালু করুন — আপনার তথ্য যেমন আছে তেমনই থাকবে।

টার্মিনাল কী?

টার্মিনাল মানে নেক্সটপস চালানো একটি উইন্ডোজ পিসি। প্রতিটি লাইসেন্স সেই পিসির ইনস্টলেশন আইডির সাথে যুক্ত। দুটি পিসিতে দুটি কাউন্টার চালালে দুটি টার্মিনাল লাগবে।

সফটওয়্যার আর কমপ্লিট প্ল্যানের পার্থক্য কী?

সফটওয়্যার (৳৪৯৯/মাস) হলো আপনার নিজের পিসি ও হার্ডওয়্যারে পূর্ণ নেক্সটপস, সাথে রিমোট সহায়তা। কমপ্লিট (৳১,৪৯৯/মাস) এ থাকছে থার্মাল প্রিন্টার, বারকোড স্ক্যানার, আমাদের টিমের ইনস্টলেশন এবং প্রয়োজনে দোকানে গিয়ে পূর্ণ পিসি সাপোর্ট।

কীভাবে পেমেন্ট করব?

বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করে মাই অ্যাকাউন্টে ট্রানজেকশন আইডি দিন ও স্ক্রিনশট আপলোড করুন। আমরা পেমেন্ট যাচাই করি, সাধারণত একই দিনে লাইসেন্স তৈরি হয়ে যায়। তৈরি হলে এসএমএস পাবেন।

বছরে একবারে দিলে কি ছাড় আছে?

হ্যাঁ। ১২ মাসের জন্য দিলে ১০ মাসের দাম: প্রতি টার্মিনাল সফটওয়্যার বছরে ৳৪,৯৯০ এবং কমপ্লিট বছরে ৳১৪,৯৯০।

দেরিতে পেমেন্ট করলে কী হবে?

মেয়াদ শেষ হওয়ার আগে ও শেষের দিনে এসএমএস রিমাইন্ডার পাঠানো হয়। মেয়াদের পর ৭ দিন অতিরিক্ত সময় পাবেন। এরপর নবায়নকৃত লাইসেন্স ছাড়া সাইন ইন করা যাবে না। আপনার কোনো তথ্য মুছে যায় না, নবায়ন করলেই আবার সব চালু হয়।

আমার তথ্য কোথায় থাকে? আপনারা কি দেখতে পান?

আপনার বিক্রি, স্টক, গ্রাহক ও হিসাবের তথ্য আপনার নিজের পিসির ডাটাবেসে থাকে। আমরা সেগুলো দেখতে পাই না। লাইসেন্স ফাইলে থাকে শুধু দোকানের নাম, প্ল্যান, মেয়াদ এবং হ্যাশ করা ইনস্টলেশন আইডি।

পিসি নষ্ট হলে বা বদলালে কী করব?

নতুন পিসিতে নেক্সটপসের সর্বশেষ ব্যাকআপ রিস্টোর করুন, তারপর নতুন ইনস্টলেশন আইডি দিয়ে একটি সাপোর্ট টিকিট খুলুন। আমরা বিনা খরচে লাইসেন্স নতুন পিসিতে সরিয়ে দেব।

কোন প্রিন্টার ও স্ক্যানার চলে?

উইন্ডোজে ইনস্টল করা যেকোনো ৫৮ মিমি বা ৮০ মিমি থার্মাল প্রিন্টার, যেকোনো A4 প্রিন্টার এবং কিবোর্ডের মতো টাইপ করে এমন ইউএসবি বারকোড স্ক্যানার চলে। বিস্তারিত হার্ডওয়্যার পাতায় দেখুন।

মোবাইল শপ ছাড়া অন্য দোকানে কি নেক্সটপস চলবে?

হ্যাঁ। নেক্সটপস বারকোডসহ সাধারণ পরিমাণভিত্তিক স্টক এবং আইএমইআই/সিরিয়ালভিত্তিক ডিভাইস দুটোই সামলায়, তাই ইলেকট্রনিক্স, কম্পিউটার, এক্সেসরিজ ও সাধারণ খুচরা দোকানেও চলে।

বাতিল করা যাবে?

হ্যাঁ। সফটওয়্যার প্ল্যানে দীর্ঘ চুক্তি নেই: নবায়ন না করলেই হলো। কমপ্লিট প্ল্যান বন্ধ করলে আমাদের দেওয়া প্রিন্টার ও স্ক্যানার ফেরত দিতে হয়। আপনার তথ্য আপনারই থাকে, প্রয়োজনে আমাদের টিম এক্সপোর্ট করে দেবে।

উইন্ডোজের নেক্সটপস ডেস্কটপ (বর্তমান গ্রাহকদের জন্য)

আপনার দোকানের পিসিতে অফলাইনে। দাম প্রতি কাউন্টার (পিসি) অনুযায়ী। ডেস্কটপ নাকি ক্লাউড?

নেক্সটপস সফটওয়্যারআপনার নিজের পিসি ও হার্ডওয়্যারে পূর্ণ নেক্সটপস।নেক্সটপস কমপ্লিটসফটওয়্যার, হার্ডওয়্যার ও পূর্ণ পিসি সাপোর্ট — এক মাসিক ফিতে।
প্রতি টার্মিনাল, মাসিক৳৪৯৯৳১,৪৯৯
১২ মাস৳৪,৯৯০ ২ মাস ফ্রি৳১৪,৯৯০ ২ মাস ফ্রি
সব মডিউল ও আপডেটআছেআছে
থার্মাল প্রিন্টার ও বারকোড স্ক্যানারনিজেরদেওয়া হবে
পিসি সাপোর্ট ও সেটআপরিমোট সহায়তাপূর্ণ, আমাদের টিম
প্রতি টার্মিনালে কম্পিউটার১টি পিসি১টি পিসি
ইনস্টলেশন ও প্রাথমিক সেটআপরিমোট নির্দেশনাআমাদের টিম করে দেবে
দোকানে গিয়ে সহায়তাচার্জসহপ্রয়োজনে
পুরনো রেকর্ড থেকে ডেটা ইমপোর্টআলাদা মূল্যেআলাদা মূল্যে
ব্যাকআপপ্রতিদিন অটো; বাইরে কপি রাখুনপ্রতিদিন অটো; ভিজিটে আমরা কপি দেখি
সেটআপ ফি৳০৳০
৩০ দিনের ট্রায়াল শুরু৩০ দিনের ট্রায়াল শুরু

প্রতিটি নতুন ইনস্টলেশন প্রথম ৩০ দিন ফ্রি চলে। দাম বাংলাদেশি টাকায়। কমপ্লিট প্ল্যানে প্রিন্টার ও স্ক্যানার নেক্সট্রনের সম্পত্তি থাকে, প্ল্যান বন্ধ করলে ফেরত দিতে হয়। পেপার রোল অন্তর্ভুক্ত নয়।

উইন্ডোজের খরচ হিসাব করুন

আপনি দেবেন
—
মাসে গড়ে

পেমেন্ট কীভাবে হয় (উইন্ডোজ)

  1. মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করে প্রতিটি পিসি তার ইনস্টলেশন আইডি দিয়ে যোগ করুন।
  2. ১, ৩, ৬ বা ১২ মাস বেছে বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে টাকা পাঠান।
  3. ট্রানজেকশন আইডি দিন ও স্ক্রিনশট আপলোড করুন।
  4. আমরা পেমেন্ট নিশ্চিত করলে এসএমএস পাবেন। লাইসেন্স নামিয়ে নেক্সটপসে চালু করুন।

আগে নবায়ন করলে কোনো দিন নষ্ট হয় না: নতুন মেয়াদ শুরু হয় বর্তমানটি শেষ হলে। মেয়াদের পর ৭ দিন অতিরিক্ত সময় পাবেন।

WhatsApp ফ্রি ট্রায়াল