হোম › প্রোডাক্ট › মোবাইল সার্ভিসিং সফটওয়্যার (নেক্সটফিক্স)

নেক্সটফিক্স, নেক্সটপসের রিপেয়ার মডিউল

+৳৩৯৯, অথবা শুধু ৳৪৯৯/মাস

মোবাইল সার্ভিসিং সফটওয়্যার: প্রতিটি জব, পার্টস আর টাকার হিসাব এক জায়গায়

নেক্সটফিক্সে সার্ভিসিং কাউন্টারের প্রতিটি হ্যান্ডসেটের জব কার্ড, কোনটা অপেক্ষায় আছে তা দেখার বোর্ড, স্টক থেকে সরাসরি স্পেয়ার পার্টস, আর ক্রেতা ফোন নেওয়ার সময় বাকিসহ বিল থাকে। শুধু রিপেয়ারের দোকানের জন্য মাসে ৳৪৯৯, অথবা যেকোনো ক্লাউড প্ল্যানের সাথে মাসে ৳৩৯৯।

  • একা, অথবা বেসিক ইআরপির সাথে
  • অ্যান্ড্রয়েড অ্যাপে জব

একটি রিপেয়ার শুরু থেকে শেষ দেখুন (৫ মিনিট, বাংলা)

নেক্সটফিক্স: একটি ফোন রিপেয়ার শুরু থেকে শেষ ৫:০৩

জব কার্ড ও প্যাটার্ন লক দিয়ে ফোন রিসিভ, স্লিপ ও স্টিকার প্রিন্ট, স্টক থেকে পার্টস, রেডি করা, তারপর বিল ও বাকিসহ ডেলিভারি। সাথে চেকিং ফি রেখে বাতিল, ওয়ারেন্টি রিটার্ন, টেকনিশিয়ানের কমিশন, রিপোর্ট আর অ্যান্ড্রয়েড অ্যাপ।

  1. ফোন রিসিভ
  2. রিপেয়ার ও পার্টস
  3. ডেলিভারি ও টাকা
  4. কমিশন ও রিপোর্ট
শেয়ারWhatsAppFacebook

ফোন কাউন্টারে আসতেই জব কার্ড

ক্রেতার নাম ও নম্বর, মডেল আর আইএমইআই লিখুন, সমস্যাগুলো টিক দিন, অ্যাডভান্স নিন। নেক্সটফিক্স ক্রেতার জন্য স্লিপ আর ফোনের জন্য ছোট স্টিকার প্রিন্ট করে, তাই ড্রয়ারে ফোন মিশে যায় না।

  • প্যাটার্ন বা পিন লক নিরাপদে রাখা হয়, ডেলিভারির সময় মুছে যায়
  • রিসিভড, রিপেয়ারিং, পার্টসের অপেক্ষা আর রেডি জবের বোর্ড
  • ফোন রিসিভ ও রেডি হলে ক্রেতাকে এসএমএস
  • জব নম্বর দিয়ে ক্রেতা নিজেই স্ট্যাটাস দেখতে পারেন

নিজের স্টক থেকে স্পেয়ার পার্টস

জব থেকেই ডিসপ্লে, ব্যাটারি বা চার্জিং পোর্ট খুঁজে যোগ করুন। সাথে সাথে স্টক কমে যায়, পার্টস ফেরত দিলে বা জব বাতিল হলে আবার স্টকে ফেরে। পার্টসের খরচ জবেই ধরা হয়, তাই প্রতিটি রিপেয়ারে আসল লাভ দেখা যায়।

বিল, বাকি আর ওয়ারেন্টিসহ ডেলিভারি

ক্রেতা ফিরে এলে নেক্সটফিক্স বিল, আগে দেওয়া অ্যাডভান্স আর বাকি দেখায়। ক্যাশ, বিকাশ বা নগদে টাকা নিন, রিপেয়ার বিল প্রিন্ট করুন, বাকি থাকলে সাধারণ বিক্রির মতো ক্রেতার হিসাবে যায়। ওয়ারেন্টির দিনের মধ্যে একই সমস্যা ফিরে এলে প্রথম জবের সাথে যুক্ত ওয়ারেন্টি রিটার্ন খুলুন।

  • রিপেয়ারের টাকা একই ক্যাশ বই আর দিন বন্ধের হিসাবে যায়
  • বাতিল জবে চেকিং ফি রেখে বাকি টাকা ফেরত দেওয়া যায়
  • ৩০ দিনেও না নেওয়া ফোন আলাদা করে দেখায়

টেকনিশিয়ানের নিজের লগইন ও কমিশন

প্রতিটি টেকনিশিয়ানকে এমন লগইন দিন যেটায় শুধু রিপেয়ার বোর্ড খোলে। তারা নিজের জব আপডেট করেন আর পার্টস যোগ করেন, কিন্তু কেনা দাম দেখেন না বা টাকা নেন না। প্রত্যেক টেকনিশিয়ানের কমিশন ঠিক করুন, পার্টসের খরচ বাদে শতাংশ হিসেবে বা প্রতি জবে নির্দিষ্ট টাকা, রিপোর্ট নিজেই যোগ করে দেয়।

  • রিসিভ ও ডেলিভারি হওয়া জব, আয়, পার্টসের খরচ আর লাভের রিপোর্ট
  • প্রতিটি টেকনিশিয়ানের জব ও কমিশন, বেশি আসা সমস্যা ও ব্যবহৃত পার্টস

খরচ কত

শুধু রিপেয়ারের দোকান নেক্সটফিক্সের জন্য মাসে ৳৪৯৯ দেয়, এর মধ্যেই স্পেয়ার পার্টসের স্টক, ক্রেতা, ক্যাশ আর কর্মীর লগইন থাকে। যে দোকান ফোনও বিক্রি করে, সে বেসিক ইআরপির (মাসে ৳৪৯৯ থেকে) সাথে মাসে ৳৩৯৯ দিয়ে নেক্সটফিক্স যোগ করে। ৩০ দিনের ফ্রি ট্রায়ালে এটিও থাকে। সব প্ল্যান দেখুন।

দোকান মালিকদের প্রশ্ন

আমি শুধু ফোন সার্ভিসিং করি। পুরো পস কিনতে হবে?
না। সাইন আপের সময় “Phone repair only (NextFix)” বেছে নিন, মাসে ৳৪৯৯ দিন। দোকান সরাসরি রিপেয়ার বোর্ডে খোলে।
ফোন আর এক্সেসরিজও বিক্রি করতে পারব?
হ্যাঁ। বিক্রির জন্য যেকোনো ক্লাউড প্ল্যান নিন আর মাসে ৳৩৯৯ দিয়ে নেক্সটফিক্স যোগ করুন। তখন পার্টস আর বিক্রি একই স্টকে চলে।
টেকনিশিয়ান কি ক্রেতার প্যাটার্ন লক দেখতে পাবেন?
শুধু মালিক, ম্যানেজার বা যে টেকনিশিয়ানকে জবটি দেওয়া হয়েছে তিনিই খুলতে পারেন, আর ফোন ডেলিভারির সময় এটি মুছে যায়।
ফোনে কি চলে?
হ্যাঁ। নেক্সটফিক্স ফ্রি নেক্সটপস অ্যান্ড্রয়েড অ্যাপে আছে, আর যেকোনো ফোন বা কম্পিউটারের ব্রাউজারেও চলে। টেকনিশিয়ান টেবিলে বসেই নিজের জব দেখে রেডি করেন, আর মালিক কাউন্টার থেকে টাকা নিয়ে ডেলিভারি দেন।

নিজের পণ্য দিয়ে দেখুন

৩০ দিন ফ্রি। কোনো সেটআপ ফি নেই। চাইলে আপনার দোকানে এসেও দেখাতে পারি।

WhatsApp ফ্রি ট্রায়াল