হোম › দোকানের ধরন › সিসিটিভি দোকানের সফটওয়্যার
বাংলাদেশের সিসিটিভি ও সিকিউরিটি দোকানের জন্য
সিসিটিভি দোকানের সফটওয়্যার: সিরিয়াল দিয়ে ক্যামেরা, ইনস্টলেশন আর বাকি
নেক্সটপস ক্লাউডে সিসিটিভি ও সিকিউরিটির আলাদা সেটআপ আছে: ক্যামেরা, এনভিআর ও ডিভিআর সিরিয়াল নম্বর দিয়ে ট্র্যাক হয়, আর ক্যাবল, কানেক্টর, অ্যাডাপ্টার ও বক্স গোনা হয় পরিমাণ হিসেবে। কাজের কোটেশন দিন, ইনস্টলেশন চার্জ যোগ করুন, আর টাকা আদায় না হওয়া পর্যন্ত হিসাব রাখুন।
এই দোকানের জন্য সবচেয়ে ভালো সেট
সিসিটিভির দোকান সাধারণত বেসিক ইআরপি নেয়. ফ্রি ট্রায়ালে সব মডিউল থাকে, তাই পরে বদলাতে পারবেন।
ক্যামেরা সিরিয়াল দিয়ে, এক্সেসরিজ পরিমাণ দিয়ে
অ্যানালগ ক্যামেরা, আইপি ক্যামেরা, এনভিআর, ডিভিআর ও হার্ডডিস্ক — প্রতিটির সিরিয়াল নম্বর ও নিজস্ব দাম থাকে। পাওয়ার সাপ্লাই, বিএনসি ও ডিসি কানেক্টর, র্যাক ও ক্যাবল গোনা হয় পিস হিসেবে, রিঅর্ডার লেভেলসহ — যাতে কাজের মাঝে মাল শেষ না হয়।

কোটেশন থেকে ইনস্টল করা কাজ পর্যন্ত
ক্যামেরা, রেকর্ডার, ক্যাবল ও ইনস্টলেশনসহ কোটেশন বানিয়ে গ্রাহককে পাঠান। রাজি হলে সেটাই বিক্রি করুন। ইনস্টলেশন, ওয়্যারিং ও সার্ভিস চার্জ একই ইনভয়েসে যায়।
- সাইটে নেওয়া মালের ডেলিভারি চালান
- প্রতিটি সিরিয়ালের ওয়ারেন্টি প্রিন্ট, সিরিয়াল দিয়ে ওয়ারেন্টি ক্লেইম
- ইমেইল, প্রিন্ট বা পিডিএফে ইনভয়েস
প্রজেক্টের টাকা কয়েক ভাগে
বড় কাজের টাকা একবারে খুব কমই আসে। অগ্রিম নিন, বাকিটা গ্রাহকের বাকিতে রাখুন, পরে ক্যাশ, ব্যাংক, বিকাশ বা নগদে আদায় করুন। প্রতিটি গ্রাহকের লেজার ও স্টেটমেন্ট থাকে, এসএমএস রিমাইন্ডারও পাঠানো যায়।
দোকানে বা সাইটে, যেখানে খুশি
নেক্সটপস ক্লাউড যেকোনো ফোন বা কম্পিউটারের ব্রাউজারে চলে, আর অ্যান্ড্রয়েডের জন্য নেক্সটপস অ্যাপ আছে। টেকনিশিয়ানদের আলাদা লগইন দিতে পারেন, যেখানে শুধু দরকারি পাতা থাকবে। এক দোকানের জন্য মাসে ৳৪৯৯।
দোকান মালিকদের প্রশ্ন
সিসিটিভির জন্য কি আলাদা সেটআপ লাগবে?
সাইন আপের আগে চালিয়ে দেখা যাবে?
আগের স্টক আনা যাবে?
খরচ কত?
নিজের পণ্য দিয়ে দেখুন
৩০ দিন ফ্রি। কোনো সেটআপ ফি নেই। চাইলে আপনার দোকানে এসেও দেখাতে পারি।